মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে জলসিঁড়ি‘র গ্রীষ্মকালীন অধ্যয়নসভা

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ৪ মে, ২০২৪
  • ২৬৩ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ‘‘প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গে আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে’’। এই প্রতিপাদ্যে নেত্রকোণার দুর্গাপুরে সাহিত্যের ধারক-বাহক ও সাহিত্য প্রেমীদের সাহিত্য মন্দির ‘‘জলসিঁড়ি পাঠাগার’’ এর গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে অবস্থিত জলসিঁড়ি পাঠকেন্দ্রে এ সভা অনুষ্ঠিত হয়।

জলসিঁড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা প্রভাষক দীপক সরকারের সঞ্চালনায়, সাহিত্যের নানা দিক নিয়ে সাহিত্য প্রেমীদের মাঝে আলোচনা করেন, পল্লীবিদ্যুৎ সমিতি দুর্গাপুর জোনাল এর ডিজিএম মোহাম্মদ দেলোয়ার হোসেন। অন্যদের মাঝে আলোচনা করেন, শিক্ষক মোজাম্মেল হক, মন্তোষ দে, ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম, সংস্কৃতিজন নাদিম সিদ্দিকী, দ্বীলিপ ঘোষ, বইপ্রেমী রকিব হাসান, কবিতা কর্মী আল আমীন খান, সংগঠক নূর আলম প্রমুখ।
অধ্যয়নসভায় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আলোচনাকগণ বলেন, সমাজ এগিয়ে নিতে সাহিত্য চর্চার কোন বিকল্প নাই। প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলায় জেলায় শিক্ষার্থীদের মাঝে সাহিত্যে অবদান রেখে চলেছে জলসিঁড়ি পাঠাগার। পাঠকরা খুব সহজেই এই পাঠাগারে এসে বিষয়ভিত্তিক জ্ঞান চর্চা করতে পারছে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। একটি পাঠাগার একজন শিক্ষার্থীকে সারা জীবনের নির্দেশনা প্রদান করে, স্ব-শিক্ষিত মানুষ তৈরি করে, প্রতিটি গ্রামে গ্রামে জলসিঁড়ির মত পাঠাগার গড়ে তোলার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com