শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

কলমাকান্দায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ১৪৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : “প্রাণি সম্পদে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দায়  প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  আসাদুজ্জামান এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয়  সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।

উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেনের সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,  উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ কনিকা সরকার। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ ও সাধারণ  সম্পাদক মো. ইসলাম উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ  আল-মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান  ও  বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া প্রমূখ।

উক্ত অনুষ্ঠান শেষে স্থানীয় সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী স্টল পরিদর্শন ও  বিজয়ী খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com