মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

গোসলে নেমে নিখোঁজ হওয়া তরুণের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪
  • ২৩৫ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেড়াতে এসে সোমেশ্বরী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া আবির হাসান (১৯) নামের তরুণের লাশ উদ্ধার করেছে ডুবুরি দল। রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে বারোটার সময় ওই তরুণ নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। আবির হাসান গাজিপুরের কেওড়াবাজার এলাকার ফেরদৌস মিয়ার ছেলে।

এনিয়ে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজিপুর থেকে গতকাল শনিবার দুর্গাপুরে এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল আবির। পরে আজ রোববার দুপুরে বন্ধুদের সঙ্গে সোমেশ্বরী নদীর কুল্লাগড়া ইউনিয়নের বরইকান্দি নামক স্থানে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা দুর্গাপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিকের তত্ত্বাবধানে ময়মনসিংহ থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালিয়ে সন্ধা সাড়ে ছয়টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১০০ ফুট দূরে বালুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করে।

এ নিয়ে দুর্গাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম শফিক জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আমাদের একটি টিম। তারপর ময়মনসিংহের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। তারা আসলে উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে অবশেষে সন্ধ্যায় লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com