রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ভিডিও কলে স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন কারাবন্দিরা দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত ১০ দিন পর নেপালে টানেল থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার বাসভবনের গোপন সুড়ঙ্গপথ দিয়ে পালিয়ে গেল শীর্ষ সন্ত্রাসী বগা দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ২০২৭ সালের বিশ্ব ইজতেমার সম্ভাব্য তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন মার্কিন প্রযোজক লিল জন

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৪৬ পঠিত

দিগন্ত ডেক্স : জনপ্রিয় মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক লিল জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তুরস্কের সংবাদমাধ্যম ডেইলি সাবাহ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার (১৫ মার্চ) লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন তিনি।

লিল জনের ইসলাম গ্রহণের ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওতে দেখা যায়, মসজিদের ইমামের তত্ত্বাবধানে তিনি প্রথমে আরবি ও পরে ইংরেজিতে কালেমা পাঠ করছেন।

লিল জন ১৯৭২ সালে জর্জিয়ার আটলান্টায় জন্ম গ্রহণ করেন, তার আসল নাম জোনাথন এইচ স্মিথ। ২০০০-এর শুরুতে হিপ-হপ সাবজেনার প্রচারে অগ্রণী ভূমিকা তার খ্যাতি বাড়িয়ে দেয়।

যুক্তরাষ্ট্রের লেখক ও অ্যাকটিভিস্ট শন কিংয়ের পর লিল জন হলেন রমজানের প্রথম সপ্তাহে ইসলাম গ্রহণকারী দ্বিতীয় বিখ্যাত মার্কিন নাগরিক।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com