রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ২৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ, আটক ৩

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ২৫৬ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে আনা ১১ হাজার ২৫০ কেজি (২৫০ বস্তা) ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাকারবারে জড়িত তিনজন কে আটক এবং এ কাজে ব্যবহৃত চিনি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন, জামালপুর জেলার সদর উপজেলার বাদেচান্দি গ্রামের মো. আঃ ছাত্তারের ছেলে মো. সোহাগ আলী (২১), ময়মনসিংহের গলগন্ডা গ্রামের আবু সাইদের ছেলে মো. হৃদয় (২৭), ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার মনিরামবাড়ি গ্রামের স্বপন মিয়ার ছেলে সুমন মিয়া (২১)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে এনে ওই চিনি দেশীয় কোম্পানির চিনির বস্তায় ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হয়। অবৈধভাবে চোরাই পথে আনা চিনি পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে অভিযান চালিয়ে একটি ট্রাকের ভিতর ৪৫ কেজির বস্তায় ভরা ২৫০ বস্তা চিনি জব্দ ও তিনজনকে আটক করা হয়। জব্দ করা চিনির বর্তমান বাজারমূল্য ১৩ লাখ ৫০ হাজার টাকা।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে চিনিগুলো আনা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেছে এবং আটককৃতদের আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com