মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

দুর্গাপুরে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ২৯৮ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ২০২৩-২৪ অর্থ বছরের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন এলাকার ৯৭ জন কে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। পরবর্তিতে ১৩ জন শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি কমশিনার (ভুমি) মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, মেডিক্যাল অফিসার তানজিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার শীতেষ পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রধান শিক্ষকগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তিতে প্রাথমিক পর্যায়ে ৫০ জন কে ২ হাজার ৫শত টাকা, মাধ্যমিক পর্যায়ে ৩২ জন কে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিকের ১৫ জনকে ৯ হাজার ৫ শত টাকা করে বিতরণ করা হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com