বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে কুমুদিনী হাজং এর জন্মবার্ষিকী পালিত আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে মহাদেও নদে বালু উত্তোলন, নদীপাড়ের মানুষের উদ্বেগ দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযান, মাদক সহ আটক – ৯ ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

কলমাকান্দায় ইউপি সদস্যের লাশ উদ্ধারের ঘটনায় মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩৮ পঠিত
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় সেই সাবেক ইউপি সদস্য মতিউর রহমান মতির (৬০) লাশ উদ্ধারের  ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার (২০ ডিসেম্বর)  নিহতের বড় বউ আয়েশা বেগম বাদী হয়ে কলমাকান্দা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ।

বুধবার বিকেলে এ তথ্য সমকালকে নিশ্চিত করেন কলমাকান্দা থানার উপ-পরিদর্শক (এস,আই) মো. জুনেব খাঁন।

এর আগে গত মঙ্গলবার সকাল ১১ টায়  উপজেলার পোগলা ইউনিয়নের রামনাথপুর গ্রামের একটি পতিত জমি থেকে নিহত মতিউর রহমান মতির লাশ উদ্ধার করে থানা পুলিশ। ওই ইউপির ১ নম্বর ওয়ার্ডের দুই বারের সদস্য ছিলেন। তিনি একই ইউনিয়নের মূলগাঁও গ্রামের মৃত ফজর উদ্দিনের ছেলে। নিহত মতিউর রহমান মতি পাঁচ স্ত্রীর স্বামী এবং ১১ জন ছেলে ও সাত মেয়ে সন্তানের জনক ছিলেন জানা গেছে।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোরে মতিউর রহমান মতির মুঠোফোনে কল আসে। পরে দুইজন লোক এসে মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়। সকালে তার ছেলে বাবুল মিয়া তাকে খোঁজতে বাড়ি থেকে বের হন। পরে খবর পেয়ে রামনাথপুর এলাকার একটি পতিত জমিতে তার বাবার লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে ওইদিন বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com