শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক-শিক্ষার্থীদের অনুদানের আবেদন শুরু “বেগম খালেদা জিয়া মহান স্বাধীনতা যুদ্ধে সর্বপ্রথম মহিলাবন্দী ছিলেন” – ব্যারিস্টার কায়সার কামাল জোটে নয়, এককভাবে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বিএনপি ক্ষমতায় গেলে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবে ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৬ দিনের ছুটি ভোটের মাঠে আগে-পরে আইন-শৃঙ্খলা বাহিনী থাকবে ৭ দিন বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দোয়া মাহফিল বিএনপি সব সময় আলেম ওলামাদের ঢাল হিসেবে রয়েছে -ব্যারিস্টার কায়সার কামাল পল্লবীতে বিদেশি অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেপ্তার ভারতীয় ব্যাটালিয়ন পুলিশের হাতে বাংলাদেশি ছয় চোরাকারবারি আটক

এই মাত্র পাওয়া

মানিকগঞ্জে বেলুন ফুলাতে গিয়ে বিস্ফোরণে বিক্রেতা নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৮ পঠিত

দিগন্ত ডেক্স : মানিকগঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারী (৫০) নামে এক বিক্রেতা নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের পুত্র সোহেল ব্যাপারী ও কবির হোসেন (২৩) নামের ২ জন আহত হয়।

আজ শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ার ব্যাপারী (৫০) ফরিদপুর জেলার কোতয়ালী উপজেলার হারুাকান্দি গ্রামের কাওছার ব্যাপারীর ছেলে। আহতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে কবির হোসেন ও নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী।

নিহত আনোয়ার ব্যাপারীর ছেলে সোহেল ব্যাপারী জানায়, বিজয় দিবসের অনুষ্ঠানে বেলুন ফুলাচ্ছিল সে তার বাবা ও কবির হোসেন। সে সিলিন্ডার থেকে একটু দূরে ছিল। হঠাৎ বিকট আওয়াজে তার বাবার কাছে যেয়ে দেখে তার বাবার পা একটা নাই। কবিরও দূরে পড়ে আছে, নিজেও পায়ের প্রচন্ড ব্যাথা পেয়েছে। ঘটনার পর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল থেকে পুলিশ একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দেয়। ঢাকা যাওয়ার পথে তার বাবা মারা যায়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় নিহত ব্যক্তি বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফুলাচ্ছিল। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আনোয়ার ব্যাপারীর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহত হয় কবির ও সোহেল। আনোয়ারকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। বাকি দুজনকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com