সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৪ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। শনিবার দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাব সহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজয় মঞ্চে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পরবর্তিতে ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন উপজেলা প্রশাসন। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার:) পারভিন আক্তার, সহকারি কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহাকরি পুলিশ সুপার আক্কাছ আলী, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, ওসি উত্তম চন্দ্র দেব প্রমুখ।

বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শিক্ষার্থীদের নিয়ে আলোচনা করতে হবে সেইসাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয় দিবসের নানা আয়োজনে সকলকে অংশনিতে আহবান জানানো হয়। আলোচনা শেষে শারীরিক কসরতে অংশনেয়া বিজয়ী প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে ১ম পর্যায়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

পরবর্তিতে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিকেলে প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি‘র মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com