মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৫ পঠিত

দিগন্ত ডেক্স : বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’। এদিন সকাল পৌনে ১১টার দিকে ২৮৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা।

একই সময় ২৭৩ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে উজবেকিস্তানের তাশকেন্ত। এর পর রয়েছে ভারতের কলকাতা, শহরটির স্কোর ২১১। ১৯৯ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৯৪ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ভারতেরই আরেক শহর- দিল্লি।

এ ছাড়া পাকিস্তানের করাচি আছে ষষ্ঠ স্থানে, স্কোর ১৯১। ১৮৫ স্কোর নিয়ে সপ্তম স্থানে ঘানার আকারা। ১৮৩ স্কোর নিয়ে অষ্টম স্থানে উত্তর মেসিডোনিয়ার স্কোপজে। আফগানিস্তানের কাবুল ১৬৮ স্কোর নিয়ে নবম স্থানে আর ১৫৭ স্কোর নিয়ে দশম স্থানে আছে নেপালের কাঠমান্ডু।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com