মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এতে চার মামলায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। আজ রোববার দুপুরে পৌরশহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী।

অভিযান সূত্রে জানা গেছে, বেশি দামে পেঁয়াজ বিক্রি, মূল্যতালিকা সঠিকভাবে সংরক্ষণ না করা এবং পণ্য কেনার পাকা রসিদ সংরক্ষণ না করার অপরাধে মেসার্স দুলাল চন্দ্র পাল, মেসার্স মতিন্দ্র চন্দ্র পাল, হাফিজ ভান্ডার ও গোপাল চন্দ্র পাল নামীয় চার ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নেত্রকোনা জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, আজ দুপুরে দুর্গাপুর পৌরশহরের বিভিন্ন্ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় চার পেঁয়াজ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আলী আকবর, দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. লিটন মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com