রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

নেত্রকোনায় জলবায়ু বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ পঠিত

রনি খান, নেত্রকোনা থেকে :  ‘জলবায়ু সহনশীল শহর চাই’ এই প্রতিপাদ্যে বেসরকারি উন্নয়ন গবেষণা সংস্থা বারসিক এর আয়োজনে নেত্রকোনায় এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের উদীচী মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

সংলাপে সভাপতিত্ব করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোনা জেলা সংসদের সংগ্রামী সভাপতি মোস্তাফিজুর রহমান খান। যুব সংগঠক রনি খানের সঞ্চালনায় সংলাপের আলোচনায় অংশগ্রহণ করেন, অধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যাপক হারাধন সাহা, কবি ও কথাসাহিত্যিক সোহরাব উদ্দিন আকন্দ, নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ এমরান, এডভোকেট জহিরুল ইসলাম রানা, পরিবেশবিদ অহিদুর রহমান, সাংবাদিক খলিলুর রহমান শেখ ইকবাল, আসাফো সাধারণ সম্পাদক নাইম সুলতানা লিবন, উদীচী’র সহ:সম্পাদক সংস্কৃতি কর্মী মো: আলমগীর, হিমু পাঠক আড্ডার সাধারণ সম্পাদক আলপনা বেগম, নেত্রকোনা সম্মিলিত যুব সমাজের সংগঠক অনাবিলা সরকারসহ আরো অনেকেই।

সভায় বক্তারা বিশ^ব্যাপী জলবায়ু পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের প্রেক্ষাপটে নগর পরিকল্পনায় নাগরিকদের চিন্তা-ভাবনা করার সময় এসেছে।

এ নিয়ে সাইফুল্লাহ এমরান বলেন ‘আমাদেরকে এখনই থামতে হবে। আর না হয় ভবিষ্যতে আমাদেরকে আরো অনেক বেশি পস্তাতে হবে। আমাদের ভোগ বিলাসের লাগাম টেনে ধরতে হবে।

অধ্যপক হারাধন সাহা রবীন্দ্র নাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন ‘‘ রবীন্দ্র নাথ ঠাকুরের লেখায় পেয়েছি ‘এখন যাইবার জন্য কাঁদিতেছ পরে না যাইবার জন্য অধিক কাঁদিবে’ আমাদের অবস্থাও হয়েছে তেমন, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে প্রকৃতিকে ব্যবহার করার জন্য ব্যকুল হয়ে ছিলাম, কিন্তু এখন আবার আমাদের প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য অধিক ব্যকুল হয়ে আছি।’

অধ্যক্ষ মোস্তফা কামাল নেত্রকোনা শহরের হাল-চিত্র তুলে ধরে সে অনুযায়ী একটি মাস্টারপ্ল্যান গ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘নবায়নযোগ্য জ¦ালানি ব্যবহারের আমাদেরকে আগ্রহী হতে হবে। প্রাকৃতিক জলাশয়গুলো রক্ষা করতে হবে। নেত্রকোনা শহরের পুকুর, নদী, বিলগুলো রক্ষা করতে হবে। শহর বড় হচ্ছে, সে জন্য আমাদেরকে এখনই একটি মাস্টার প্ল্যান তৈরি করতে হবে। আমার কলেজের শিক্ষার্থীরা নেত্রকোনা শহরকে নিয়ে একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। সবাইকে সেটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।

আগামীর সংকট মোকাবেলায় নগর ব্যবস্থা হতে হবে পরিকল্পিত। এ বিষয়ে বক্তারা ঐক্যমতে পৌঁছান। সেই সাথে দুর্নীতি দমন, আইনের সঠিক প্রয়োগ, গণসচেতনতাসহ সংলাপে ১৭টি সুপারিশ গ্রহণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com