রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

নৌকার মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহীকে গণ-সংবর্ধনা

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৫৬৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের উপদেষ্ট মোশতাক আহমেদ রুহী নৌকা মার্কা পাওয়ায় বুধবার বিকালে প্রায় শতাধিক প্রাইভেট কার ও প্রায় ২ হাজার মোটরসাইকেল নিয়ে বিরিশিরি-ময়মনসিংহ মহা সড়কে এক বিশাল আনন্দ মিছিল করেন স্থানীয় আ.লীগের নেতাকর্মী ও নৌকা প্রতিকের সমর্থকরা।

মোশতাক আহমেদ রুহী ঢাকা থেকে তাঁর নির্বাচনী এলাকায় আসার পথে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা এলাকার বিভিন্ন প্রবেশদ্বারে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করেন তাকে। পরে দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ এর দলীয় কার্যালয়ে সকল নেতাকর্মীরা তাকে সংবর্ধনা দেন।

এসময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, পৌর মেয়র আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান,  যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ এর যুগ্ম আহ্বায়ক মঈন ইবনে সাঈদ সৌরভ সহ আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকগন শেখ হাসিনার মনোনীত প্রার্থী, বঙ্গবন্ধুর নৌকার প্রার্থী মোশতাক আহমেদ রুহী‘র হয়ে মাঠে কাজ করার ওয়াদা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com