রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে মাদক বিক্রি করতে এসে ধরা পড়ল মাদক বিক্রেতা

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৪৮৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে থানা পুলিশের অভিযানে ইয়াবার বিকল্প ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় তার কাছ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক ওই মাদক ব্যবসায়ীর নাম সমুয়েল চাম্বুগং (২৮)। তিনি দুর্গাপুর উপজেলার বারমারী গ্রামের গ্রেটিলশন সাংমা ছেলে। শনিবার বিকেলে উপজেলার উত্তর বারমারী গ্রাম থেকে আটক করা।

দুর্গাপুর থানা সূত্র জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানার এসআই মোঃ সানোয়ার হোসেনের নেতৃত্বে দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের উত্তর বারমারী গ্রামে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই মাদক বিক্রেতা মাদক দ্রব্যসহ পালানোর চেষ্টাকালে সমুয়েল চাম্বুগংকে আটক করে তার কাছে থাকা বাজারের ব্যাগ থেকে ৮৮০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নুরুল আলম জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করে রবিবার দুপুরে আদালতে সোর্পদ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com