রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন : ব্যারিস্টার কায়সার কামাল দেড় মাসের ছুটিতে যাচ্ছে সকল মাদরাসা কলমাকান্দায় জুলাই যোদ্ধার বাড়ি নির্মাণ কাজের উদ্বোধন

এই মাত্র পাওয়া

ফিলিস্তিনে ইসরায়েলী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৩১৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিফিলিস্তিনে বর্বর হামলা   ইসরায়েলী আগ্রাসনের প্রতিবাদে নেত্রকোনার কলমাকান্দায় সর্বস্তরের উলামায়ে কেরাম তৌহিদী জনতার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

উপজেলার কলমাকান্দা মারকাজ মসজিদের প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাকবাংলো মোড়ে মোনাজাতের মধ্যে দিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।

এর আগে প্রতিবাদ সমাবেশে কলমাকান্দা আশরাফিয়া ক্বাওমিয়া মাদ্রাসার  মুহতামীম মাওলানা উসমান গনি এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক মো. ইসলাম উদ্দিন, কোর্ট মসজিদের ইমাম মাওলানা লুৎফুর রহমান, মারকাজ মাদ্রাসার  শিক্ষা সচিব মুফতি মাসউদুর রহমাস আল হাবিবী, থানা জামে মসজিদের ইমাম হাফেজ মো. খাইরুল কবির, মুফতি শহীদুল ইসলাম, মাওলানা আলী উছমান যুক্তিবাদীমাওলানা আবুল কাশেম, মুফতি ইলিয়াস আহমেদসহ আরো অনেকেই।

উক্ত কর্মসূচীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতা অংশ নেন। বিক্ষোভ মিছিল শুরু হওয়ার পূর্বে ইসরায়েলর জাতীয় পতাকাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com