মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে শেখ রাসেল দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪০০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেল পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দিনব্যপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়।

উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের পুষ্পস্তবক অর্পণ, সর্বস্তরের অংশগ্রহনে র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সভাপতি ওসমান গণি তালুকদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ওসি উত্তম কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, উপজেলা প্রকৌশলী খোয়াজুর রহমান, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তি উপজেলা শিল্পকলা একাডেমি শেখ রাসেল কে নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

অন্যদিকে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে শিশুদের মেধা বিকাশে, দিবস কেন্দ্রীক চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করে এছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com