শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

হিলি বন্দরে পেঁয়াজের কেজি ৪৫ টাকা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ২২২ পঠিত

দিগন্ত ডেক্স : দিনাজপুরের হিলি বন্দরে কমেছে ভারতীয় পেঁয়াজের দাম। প্রকারভেদে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। চাহিদার তুলনায় বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়ায় এবং ক্রেতা সঙ্কটের কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৬ টাকা করে। পেঁয়াজের দাম কমায় খুশিতে বন্দরে পেঁয়াজ কিনতে আসে পাইকারি ব্যবসায়ীরা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর ৬ থেকে ৭দিন বন্ধ থাকবে। ওই সময়ে দেশের বাজারে পেঁয়াজের বাড়তি চাহিদাকে ঘিরে সরবরাহ স্বাভাবিক রাখতে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। এতে করে দেশের বাজারে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।

গত শনিবার বন্দর দিয়ে ৫২টি ট্রাকে ১ হাজার ৫৬৪ টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল রোববার ৪২টি ট্রাকে ১ হাজার ২৪১ টন এবং সোমবার ৩৮টি ট্রাকে ১ হাজার ১৪৯ টন পেঁয়াজ আমদানি হয়েছে। আজও এই বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com