মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে বেড়াতে এসে লাশ হলো আবু বক্কর

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ৩৭২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে খালার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবু বক্কর নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আবু বক্কর একই গ্রামের মৃত শাহ-নেওয়াজ মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একই গ্রামে খালার বাড়ি বেড়াতে এসেছিল শিশু আবু বক্কর। শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি পুকুরের পাড়ে খেলাধুলা করছিল সে। কিছুক্ষণ পর তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, খেলার এক পর্যায়ে সবার অগোচরে পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে যায় শিশুটি। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com