রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন

পথ পাঠাগারের মেধা অন্বেষণ প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৯২ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে পথ পাঠাগারের আয়োজনে ও বিভাস প্রকাশনের সহযোগিতায় শিশু কিশোরদের মেধা বিকাশে মেধা অন্বেষণ প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের সুসং আদর্শ বিদ্যানিকেতন হলরুমে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছালাম।

পথ পাঠাগার এর সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও রাজেশ গৌড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কবি লোকান্ত শাওন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সুসং আদর্শ বিদ্যানিকেতনের সহকারী শিক্ষক আব্দুর রহিম, রাজেশ দাস, জুলেখা খাতুন প্রমুখ।

প্রতিযোগিতা পুর্ব আলোচনায় ঝুমা তালুকদার বলেন, পথ পাঠাগার দীর্ঘদিন যাবত শিশু কিশোরদের নিয়ে কাজ করছে। পথ পাঠাগারের আজকের এই উদ্যেগ সত্যিই প্রশংসনীয়। এ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু জানাতে ও শিখাতে পারবে। আমি পথ পাঠাগারের সকল অনুষ্ঠানে থেকে সার্বিক সহায়তা করতে চাই। আলোচনা শেষে, ষষ্ঠ থেকে নবম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা পরিচালনা করেন পথ পাঠাগারের সহ:সভাপতি জিয়াউল হক শুভ।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com