মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

গাজীপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ২৮৮ পঠিত

দিগন্ত ডেক্স : গাজীপুরের শ্রীপুরে একটি শ্রমিকবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ৭টার দিকে বরমী-মাওনা সড়কের বেকাসাহরা (ভূমি অফিসের) সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সিএনজিচালক শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের ঠাকুরতলা গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (৪০) এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর আলী (ভাটিপাড়া) গ্রামের সাইফুল ইসলামের ছেলে রিফাত (২৫)।

আহতরা হলেন শ্রীপুর উপজেলা সোহাগিয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদ (২৩), ময়মনসিংহ জেলার পাগলা থানার ছোট বারইহাটি গ্রামের নিজামুদ্দিনের ছেলে সিয়াম (২০) এবং প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাঈম (৩৮)। আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম বাসসকে জানান, সকালে বাটারফ্লাই কারখানার শ্রমিক বহনকারী বাস (ঢাকা মেট্রো নং-১২-০৪০৫) কারখানায় যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি (গাজীপুর থ-১১-৪৭৮০) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রিফাত নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সিএনজিচালক রাসেল নিহত হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে। নিহত রিফাত স্থানীয় লোকমান হোসেনের বাড়িতে ভাড়া থেকে নোমান টেক্সটাইল কারখানায় চাকরি করতেন। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com