মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

সৌদি আরবে এক সপ্তাহে ১২ হাজার অভিবাসী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২৭৩ পঠিত

দিগন্ত ডেক্স : অবৈধ অভিবাসীদের ধরতে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, মাত্র এক সপ্তাহের ব্যবধানে অবৈধ ১১ হাজার ৯১৫ অভিবাসীকে আটক করা হয়েছে।

গত ৬ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত এ অভিযান চলে। এ সময় রেসিডেন্সি, শ্রমিক ও সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গের অভিযোগে প্রায় ১২ হাজার জনকে আটক করা হয়।

আটককৃত ১১ হাজার ৯১৫ জনের মধ্যে ৬ হাজার ৩৫৯ জনকে রেসিডেন্সি আইন ভঙ্গ, ৩ হাজার ৭৫৩ জনকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা এবং বাকি ১ হাজার ৮০৩ জনকে শ্রম আইন-সংক্রান্ত কারণে গ্রেপ্তার করা হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের সময় ৬৭৫ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ৫৪ শতাংশ ইয়েমেনি, ৪৪ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের।

সাপ্তাহিক আপডেটে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে আইনগত ব্যবস্থা ও বিচারের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছে ৩৫ হাজার ৭০০ অবৈধ অভিবাসী। যারমধ্যে নারী আছেন ৬ হাজার ৮০ জন।

এ ছাড়া ফেরত পাঠানোর জন্য ২৬ হাজার ১৬১ জনকে তাদের নিজ দেশের দূতাবাসের কাছে রেফার করা হয়েছে। অপরদিকে ইতোমধ্যে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪ হাজার ৫০৮ জনকে।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছে, অবৈধভাবে সৌদিতে প্রবেশে চেষ্টাকারীদের সহায়তা ও আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।  খবর গালফ নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com