বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

কলমাকান্দায় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২৯৬ পঠিত
কলমাকান্দা(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ইসলাম উদ্দিন (৩০) নামের এক যুবক মারা গেছেন। শনিবার দুপুরে  কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত সড়কের রামনাথপুর সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ইসলাম উদ্দিন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের রাংসিংপুর গ্রামের সুরুজ আলী ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে শনিবার সকালে সিলেট থেকে মোটরসাইকেলে করে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয় ইসলাম উদ্দিন। পথে রামনাথপুর এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যান। এতে করে
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি)  আবুল কালাম (পিপিএম)  বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ইসলাম উদ্দিনের লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com