মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে আদিবাসী শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৪৩৭ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে ‘‘আমার সংস্কৃতি – আমার অহংকার’’ এই প্রতিপাদ্যে গাড়ো ও হাজং সম্প্রদায়ের শিক্ষার্থীদের প্রতিভা অন্বেষনে শুরু হয়েছে দু‘দিন ব্যাপি নাচ ও গানের প্রতিযোগিতা। শুক্রবার বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি‘র আয়োজনে এ প্রতিযোগিতা শুরু হয়।

এ উপলক্ষে একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতা পুর্ব আলোচনা সভায় একাডেমির নৃত্য শিক্ষিকা মালা মার্থা আরেং এর সঞ্চালনায় একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং এর সভাপতিত্বে অন্যদের মধ্যে আলোচনা করেন, সাবেক পরিচালক শরদিন্দু সরকার স্বপন হাজং, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ শিবিরুল ইসলাম, আদিবাসী গবেষক মনিন্দ্র নাথ মারাক, মতি লাল হাজং, সাবেক প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া, ট্রাইবাল চেয়ারম্যান গিলবার্ট চিচাম, উস্তাদ ফরিদ জাম্বিল, সঙ্গীত শিক্ষিক শান্তনা রাংসা, দীপক রাংসা প্রমুখ।

একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং বলেন, বর্তমান সরকার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সকল জনগোষ্ঠীর সংস্কৃতি রক্ষায় কাজ করে যাচ্ছে। বৃহত্তর ময়মনসিংহের নেত্রকোনা জেলায় আদিবাসী সম্প্রদায়ের নানা জন-গোষ্ঠীর বসবাস। ওই জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন ও সংস্কৃতি রক্ষায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রনালয়ের সহযোগিতায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির কালচারাল একাডেমি। সরকারের এই কাজকে বাস্তবায়ন ও সফল করে তুলতে সকল সংস্কৃতি সেবিদের এগিয়ে আসার আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com