মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

৬ বোর্ডের রবি ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩
  • ৩২৬ পঠিত

দিগন্ত ডেক্স : ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার ছয়টি বোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষা বোর্ড, যশোর শিক্ষা বোর্ড, চট্টগ্রাম শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আগামী রোববার (১৪ মে) ও সোমবারের (১৫ মে) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার আজ শনিবার (১৩ মে) বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তপন কুমার সরকার জানান, অন্যান্য বোর্ডগুলোর ওই তারিখের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

এর আগে শুধু চট্টগ্রাম শিক্ষা বোর্ড, কুমিল্লা শিক্ষা বোর্ড, বরিশাল শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ১৪ মে (রোববার) অনুষ্ঠেয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল। তবে ঘূর্ণিঝড়ের ব্যপ্তি বেড়ে যাওয়ায় ও আঘাত হানার সময় দীর্ঘ হওয়ায় পাঁচ শিক্ষা বোর্ডের দুই দিনের পরীক্ষা স্থগিত করা হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com