দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : শুরু হওয়া পবিত্র মাহে রমজানকে স্বাগত ও পৌরবাসীকে শুভেচ্ছা জানিয়ে দুর্গাপুর পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুস ছালাম বলেন, মুসলিম জাতির ত্যাগ, সংযম ও আত্মশুদ্ধির মাস হলো মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে মাহে রমজান এসেছে। পবিত্র রমজান উপলক্ষে পৌরবাসীসহ দেশের মুসলিম উম্মাহ্কে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। বুধবার পৌরশহরে পবিত্র রমজানের শুভেচ্ছা বিনিময় কালে এ কথা বলেন তিনি।
পবিত্র রমজান উপলক্ষে সকল প্রকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা সকল ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। কম মুনাফায় দ্রব্যসামগ্রী বিক্রয়, ফরমালিন মিশ্রিত ফল-মূল বিক্রয় থেকে বিরত থাকা, খাদ্যে কোন প্রকার ভেজাল না মেশালে, ইহকাল ও পরকালে অশেষ সওয়াব হাসিল করা যায়। রমজানের প্রতি শ্রদ্ধা রেখে তিনি সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে অনুরোধ জানান তিনি।
পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা অর্জনের আহবান জানিয়ে তিনি বলেন, পৌরশহর কে নতুন করে সাজাতে সকলের সহযোগিতা চাই, আপনারা আমায় পুনরায় পৌর মেয়র হিসেবে ভোটে নির্বাচিত করেছেন, পৌরবাসীর স্বার্থে সুযোগ্য সকল কাউন্সিলর ও পৌরসভার ষ্টাফদের নিয়ে ধিরে ধিরে সকল কাজই করবো ইনশাআল্লাহ্। আপনারা আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ্তায়ালা আমাদের সবাইকে রোজা পালনের তওফিক দান করুন।
Leave a Reply