মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩৫৯ পঠিত

দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বাড়ীর পাশে গর্তের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। দুই শিশু বিরিশিরি এলাকার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত জহিরুল ইসলামের ছেলে জোবায়েল হাসান (০৬) এবং কাকৈরগড়া এলাকার শান্তিপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে মারুফা আক্তার (০৭)। নিহতরা দুজন মামাতো-ফুফাতো ভাই-বোন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির পাশে গর্ত খুঁড়ে মাটি তোলা হয়েছিলো। গত কয়েকদিনের বৃষ্টির ওই গর্তে পানি জমাট হয়। শিশু জোবায়েল হাসান ও মারুফা আক্তার দু’জনেই ওইদিন বাড়ির উঠানেই খেলা করছিলো। একপর্যায়ে সকলের অগোচরে ওই গর্তে পড়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন তাদের উঠোনে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে বাড়ির পাশের গর্তে ভাসতে দেখতে পায় পরিবারের লোকজন। পরে ওই গর্তের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করেন তারা।

এ নিয়ে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ছানোয়ার হোসেন জানান, বাড়ির সবার অজান্তে বাড়ির পাশেই গর্তের পানিতে পড়ে শিশু জোবায়েল ও মারুফার মৃত্যু হয়। শিশু জোবায়েল এখানে ফুফার বাড়িতে বেড়াতে এসেছিলো। ইতোমধ্যে তার মা সহ পরিবারের অন্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com