বুধবার, ১০ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

ওপেক থেকে বেরিয়ে যাচ্ছে আরব আমিরাত! কমলো তেলের দাম

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ৩৪০ পঠিত

দিগন্ত ডেক্স : তেল উৎপাদনকারী দেশগুলোর জোট (ওপেক) থেকে বেরিয়ে যেতে পারে সংযুক্ত আরব আমিরাত। ইতোমধ্যে এ নিয়ে দেশটির অভ্যন্তরে বিতর্ক শুরু হয়েছে।

সদ্য বিষয়টি সামনে এনেছে যুক্তরাষ্ট্রের ব্যবসাভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এ খবরের পর বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, শুক্রবার (৩ মার্চ) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের মূল্য হ্রাস পেয়েছে ৭১ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ। প্রতি ব্যারেলের দর স্থির হয়েছে ৮৪ ডলার ০৪ সেন্টে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৫৭ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ। টনপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ৭৭ ডলার ৫৯ সেন্টে। সবমিলিয়ে এদিন উভয় বেঞ্চমার্কের দরপতন ঘটেছে ২ ডলারেরও বেশি।

কিন্তু বিষয়টির সঙ্গে সরাসরি জড়িত এক সূত্র রয়টার্সকে বলেন, ওপেক থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে সংযুক্ত আরব আমিরাত। এই রিপোর্ট সত্য থেকে অনেক দূরে।

কিছুদিন আগে শক্তিশালী অর্থনীতির তথ্য প্রকাশ করে চীন। তাতে দেশটিতে তেলের চাহিদা বৃদ্ধির আভাস পাওয়া যায়। ফলে জ্বালানি পণ্যটির দাম ঊর্ধ্বমুখী হয়। অবশেষে তাতে ছেদ পড়ল।

ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ওয়াল স্ট্রিট জার্নালের খবর চালক হিসেবে কাজ করবে। তেল উৎপাদনকারী দেশ এবং তাদের মিত্রদের জোটের (ওপেক প্লাস) উত্তোলন (হ্রাস) চুক্তিতে যা অবশ্যই প্রভাব ফেলবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com