বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে বিএনপি‘র শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার দুর্গাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পৌর বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে বিএনপি কার্যালয় থেকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

বিতরণ পুর্ব আলোচনা সভায় পৌর বিএনপির আহ্বায়ক আতাউর রহমান ফরিদ এর সভাপতিত্বে, সদস্য সচিব হারেজ গণির সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপি যুগ্ম আহবায়ক এমরোজ কমিশনার, রিয়াজুল করিম, সুরঞ্জন পন্ডিত, শরীফ মাল, সাচ্চু পেয়াদা, পৌর যুবদলের আহ্বায়ক আবু সিদ্দিক রুক্কু, সদস্য সচিব স¤্রাট গণি, যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন, আহাদ মিয়া, বিকাশ সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফ মড়ল, সদস্য সচিব জনি, যুগ্ম আহ্বায়ক সালমান মুক্তাদির, সানি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশারফ হোসেন শাওন, সদস্য সচিব সোহেল আকাশ, যুগ্ম আহ্বায়ক মাসুম খান, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলি উল আজিম সহ অন্যান্য নেতাকর্মীগন।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। উনার চৌকস নেতৃত্বে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ঝাপিয়ে পড়েছেন মহান মুক্তিযুদ্ধে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কৃতিত্ব তুলে ধরার জন্য উপস্থিত সকলকে আহবান জানানো হয়।

নতুন বাংলাদেশ বিনির্মানে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে, এক সমৃদ্ধশালী দেশ গড়ার লক্ষ্যে দুর্গাপুর-কলমাকান্দার গণমানুষের নেতা, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এর দিক নির্দেশনায় সকল নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানানো হয়। আলোচনা শেষে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com