বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দুর্গাপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২৭ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদেক, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক সুফিয়া আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ^াস প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আবিস্কার নিয়ে ১৬টি স্টল স্থান পেয়েছে।

বক্তারা বলেন, সর্বস্তরে বিজ্ঞান অনুরাগ, বিজ্ঞান সচেতনতা সৃষ্টি এবং শিশু কিশোর ও তরুণদের উদ্ভাবনী শক্তি বিকাশে এ মেলার আয়োজন করা হয়েছে। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানাতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তির পরশে বিজ্ঞানীরা মহাকাশে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে সক্ষম হয়েছেন। ফলে আমরা যেমন বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল দেখতে পাচ্ছি ঠিক তেমনি আবহাওয়ার পূর্বাভাসও দেখতে পাচ্ছি। বিজ্ঞান ও প্রযুক্তির সুবিধায় কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে যেকোনো জায়গার আবহাওয়ার সব তথ্য পাচ্ছি। পৃথিবীকে নিয়ে গবেষণা করতে করতে মানুষ মহাশূন্যে পা দিয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অন্যন্যা শিক্ষার পাশাপাশি বিজ্ঞান শিক্ষার গুরুত্ব দেয়ার জন্য আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com