সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

দুর্গাপুরে সাধারণ রোগীদেরসেবা নিশ্চিতে কাজ করছে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২১৮ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে সাধারণ রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, রোগীদের বিভিন্ন ওয়ার্ড, চিকিৎসকদের কক্ষ, টিকিট কাউন্টারের, হাসপাতালের ল্যাব সহ বিভিন্ন কক্ষ তদারকি করেন।

পরবর্তিতে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন শিক্ষার্থীরা। এ ছাড়া হাসপাতালের সামনে অটোরিক্সা ও মটরসাইকেল গুলো নিদিষ্ট স্থানে পাকিং করার জন্য চালকদের অনুরোদ জানান। এসময় উপস্থিত ছিলেন, শিক্ষার্থী সাকি আল হাসান, বিল্লাল হোসাইন, হিমেল মিয়া, আল আমিন, আনাস মুশফিক, সারোয়ার হাসান, শাহরিয়ার, মাইশা মুবাশ্বিরা, তোরা, বোরহা, মেঘলা, মাহবুবা, আইরিন সূচি, ফুরকান সহ স্থানীয় অন্যান্য শিক্ষার্থীরা।

শিক্ষার্থী সাকি আল হাসান বলেন, আমরা আজ হাসপাতালে গিয়ে হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা অটো গাড়িদের নিদিষ্ট স্থানে পাকিং করতে চালকদের পরামর্শ দেই। এরপর হাসপাতালের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে সাদারণ রোগীদের সেবা নিশ্চিত করতে কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলি। হাসপাতালে দালাল চক্র না আসার জন্য প্রাথমিকভাবে সতর্ক করে আসছি। এছাড়া হাসপাতাল চলাকালীন সময়ে প্রাইভেট চেম্বারে বসে কোন রোগী না দেখার জন্য অনুরোধ জানিয়েছি ডাক্তারদের। রোগীরা যাতে কেনো দূর্ভোগের শিকার না হয় সেদিকে ডাক্তারদের খেয়াল রাখতে অনুরোধ জানিয়েছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com