শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-সিলেট রুটে হবে ডাবল রেললাইন : প্রধানমন্ত্রী পত্রিকা হকার ও তার ছেলের পাশে দাঁড়ালেন – ব্যারিস্টার কায়সার কামাল বন্ধ কলকারখানা শিগগিরই চালু হবে : প্রধানমন্ত্রী দুর্গাপুরে মহান মে দিবস পালিত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা দুর্গাপুরে মাদকের বিরুদ্ধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ সরকারি চাকরিপ্রার্থীদের সুখবর দিলেন প্রতিমন্ত্রী দুর্গাপুর সীমান্তে বিজিবি-বিএসএফ‘র উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন যারা ধর্মীয় প্রতিষ্ঠানের সকল বরাদ্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে – ডেপুটি স্পীকার

দুর্গাপুরে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে জরুরী সভা

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ৪৩১ পঠিত
oplus_0

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরবর্তি সময়ে বিভিন্ন এলাকায় নাশকতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এক জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভূইয়া, সাবেক সভাপতি এড. এম এ জিন্নাহ্, জামায়াত ইসলামী উপজেলা শাখার সদস্য একে এম রুস্তম আলী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, কোটাবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রাতুল খান রুদ্র, আব্দুল মোমেন। এছাড়া্ উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমি ভুইয়া, শারমিন আক্তার কাকলী, ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় প্রমুখ।

সংঘাত ভুলে দুর্গাপুর উপজেলাকে নতুন ভাবে সাজাতে সকলের সহযোগিতা চেয়েছেন উপজেলা প্রশাসন। এরই প্রেক্ষিতে উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করতে আহবান জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com