রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

দুর্গাপুরে এক রাতেই পাঁচ ট্রান্সফর্মার চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৩৯ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে সেচের ৫টি ট্রান্সফর্মার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (২৪ মে) গভীর রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়নে এ চুরির ঘটনা ঘটে। চুরি হওয়ার দিন রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। রোববার দুপুরে কৃষকগন এমটাই জানিয়েছেন স্থানীয় সাংবাদিকদের।

ট্রান্সফর্মার গুলো হারিয়াউন্দ গ্রামের আব্দুর রশিদ ও হোসাইন আহমেদ এবং নলজোড়া গ্রামের এমএ জিন্নাহ, তৌফিক আহমেদ ও আবুল কাশেম এর ফসলী জমি থেকে চুরি হয়ে যায়। এ ট্রান্সফর্মার গুলো চুরি হওয়ার ফলে দুই ইউনিয়নের প্রায় ৩৫০জন কৃষকের আমন বীজতলায় সেচের পানি দেয়া বন্ধ রয়েছে সেইসাথে বেশকিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে। এতে স্থানীয় কৃষকরা দুঃচিন্তায় রয়েছেন।

এ নিয়ে কৃষক আব্দুর রশিদ বলেন, শুধু আমাদের গ্রাম নয় আশা-পাশের এলাকার প্রায়ই ফসলী জমি থেকে ট্রান্সফর্মার চুরি হওয়ার ঘটনা ঘটছে। রাতের যে সময়ে এই ট্রান্সফর্মার গুলো চুরি ওই সময় এলাকায় বিদ্যুৎ থাকে না। আমরা মনে করি এই চুরির সাথে বিদ্যুৎ বিভাগও জরিত থাকতে পারে। এ বিষয়ে থানায় অভিযোগ দিবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com