বুধবার, ১০ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঋতুপর্ণার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২০ জুলাই দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি সংসদে তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে দুর্গাপুরে মানববন্ধন ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্গাপুর সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক হাম ও উপসর্গে ৫ শিশুর মৃত্যু

চালকের গলা কেটে ছিনিয়ে নেয়া ইজিবাইক উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩১০ পঠিত

দিগন্ত ডেক্স : নীলফামারীতে সাফিয়ার রহমান (৫৫) নামে এক চালককে গলা কেটে ছিনিয়ে নেওয়া ইজিবাইক দুর্বৃত্তদের কাছ থেকে উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৩ মে) সকালে ঢেলাপীর বাজার এলাকার মসজিদের সামন থেকে ইজিবাইকটি উদ্ধার করার হয়।

এর আগে, সোমবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে নীলফামারী পৌর শহরের কুখাপাড়া তিস্তা সেচ ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাফিয়ার রহমান নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই ময়দানের পাড়া এলাকার মৃত. আবু বক্কর সিদ্দিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, যাত্রীবেশে ইজিবাইকে উঠেন দুর্বৃত্তরা। এরপর জনশুণ্য রাস্তায় নিয়ে গিয়ে ইজিবাইকটি ছিনতাইয়ের জন্য চেষ্টা করেন তারা। এ সময় চালক সাফিয়ার তাদের বাধা দেয়। বাধা দেওয়ায় তাকে পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার ইজিবাইকটি নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তার গোঙানি শব্দে আশেপাশের বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অ্যাম্বুলেন্স যোগে রংপুর যাওয়ার পথিমধ্যে রাত ১টা ৩০ মিনিটের দিকে মারা যান তিনি। পরে তার ছেলে রশিদুল ইসলাম বাদী হয়ে থাকায় মামলা দায়ের করেন। দুর্বৃত্তরা ইজিবাইকটি ব্যাটাটিসহ রেখে পালিয়ে যায় আজ সকালে পুলিশ সেটি উদ্ধার করেন। 

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, চালককে গলা কেটে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স যোগে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনা নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আজ সকালে নিহতের চালিত ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com