রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারীভাবে আব্দুল কুদ্দুছ জয়ী 

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৪১ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আব্দুল কুদ্দুছ ৩২ হাজার ৩৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ছিলেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চয়ন পেয়েছেন ২৯ হাজার ৩৭৭ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মো. হাবিবুর রহমান ৪৫ হাজার ৫৩৮ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী মোছা. রুনা আক্তার ৩৫ হাজার ৭২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন।  

বুধবার রাত ১০ টার দিকে ভোট গণনা শেষে এ বিষয়টি নিশ্চিত করেন সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হাসান আজাদ।

উল্লেখ্য, চেয়ারম্যান পদে মোট সাত জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্ব›দ্বীতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com