বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও মানবন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে খাল খনন কর্মসূচির বকেয়া মজুরির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। মঙ্গলবার (০৪ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আগত শত-শত শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে মিছিল শুরু করেন। পরে সেখানে এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরের ইজিপিপি প্রকল্পের আওতায় উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে গত ২০ এপ্রিল ১ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৫ কিলোমিটার খাল খননের কাজ এবং ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে কুল্লাগড়া ইউনিয়নে ৪ কিলোমিটার খাল খননের কাজ শুরু হয়। দুটি প্রকল্পে মোট ৫৭২ জন শ্রমিক নিযুক্ত হয়। কাজ শুরু হওয়ার পর থেকে কোন শ্রমমুল্য পায়নি বলে জানান শ্রমিকরা।

মানববন্ধনে অংশ নেওয়া নারী শ্রমিক নার্গিস আক্তার বলেন, আমরা ৪০ দিন ধরে মাটি কাটছি। পানি ও প্যাক মাথায় নিয়া মাটি কাটছি। বাড়িত বাচ্চা রেখে কাজ করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা বেতন পাইতেছি না। আমরা আমাদের মজুরী চাই। আমাদের দাবি ন্যায্য পাওনা টাকা পরিশোধ করুন।

আরেক নারী শ্রমিক সমলা খাতুন বলেন, আমরা যদি মাটি না কেটে অন্য কাজ করতাম তাহলে সংসারে অভাব থাকতো না। ৪০ দিন মাটি কাটছি এখন আমাদের টাকা দেয় না, আমরা নানা সমস্যায় ভুগতাছি। আমরা আমাদের শ্রমের মুল্য না পাইয়া আজকে মানববন্ধন করতে আসছি।

আজিজুল ইসলাম নামের আরেক শ্রমিক বলেন, আমরা শ্রমিক, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছি। খনন কাজ না করে ধান কাটতে গেলেও টাকা পাইতাম। আমরা আমাদের কাজের মূল্য চাই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত জানান, খাল খননের কাজ সম্পন্ন না হওয়ায় দুটি প্রকল্প থেকে ৭৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে। শ্রমিকদের মজুরীর টাকা ইতোমধ্যে এনআরবিসি দুর্গাপুর শাখায় প্রদান করা হয়েছে। শ্রমিকরা ব্যাংক একাউন্ড না করায় তারা তাদের শ্রমমুল্য পাচ্ছেনা। তাদের নিজ নামে ব্যাংক একাউন্ট খুললেই তারা তাদের প্রাপ্ত টাকা পেয়ে যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com