মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

আল্লাহ যেভাবে বান্দাকে জিজ্ঞাসাবাদ করবেন

রিপোর্টারের নাম
  • আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮৫ পঠিত

দিগন্ত ডেক্স : আবু হুরায়রা (রা.) বলেছেন, (একবার) সাহাবারা বলল, হে আল্লাহর রাসুল, কিয়ামতের দিন আমরা কি আমাদের রবকে দেখতে পাব? রাসুল (সা.) বললেন, তোমরা কি ভর দুপুরে মেঘ মুক্ত আকাশে সূর্য দেখায় কোনো সন্দেহ করো? তারা বলল, না। তিনি বললেন, তোমরা কি চৌদ্দ তারিখের রাতে মেঘহীন আকাশে চাঁদ দেখায় সন্দেহ কর? তারা বলল, না। তিনি বললেন, সেই সত্ত্বার কসম যার হাতে আমার প্রাণ, তোমরা তোমাদের রবকে দেখায় সন্দেহ করবে না, যেমন তোমরা সন্দেহ কর না সূর্য-চন্দ্র কোনো একটি দেখার ক্ষেত্রে। 

তিনি বলেন, আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করে বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মানিত করিনি? তোমাকে নেতৃত্ব দিইনি? তোমাকে বিয়ে করাইনি এবং তোমার জন্য ঘোড়া ও উট অনুগত করে দিইনি? আমি কি তোমাকে সুযোগ দেইনি? তুমি নেতৃত্ব দিয়েছ ও ভোগ করেছ? বান্দা বলবে, অবশ্যই।

তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, তুমি কি ভেবেছিলে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে? বান্দা বলবে, না। আল্লাহ বলবেন, তুমি তো আমাকে ভুলে গিয়েছিলে আজ আমিও তোমাকে ভুলে যাব। 

তারপর আল্লাহ দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করে বলবেন, হে অমুক, আমি কি তোমাকে সম্মানিত করিনি? তোমাকে নেতৃত্ব দেইনি? তোমাকে বিয়ে করাইনি এবং তোমার জন্য ঘোড়া ও উট অনুগত করে দেইনি? আমি কি তোমাকে সুযোগ দেইনি তুমি নেতৃত্ব দিয়েছ ও ভোগ করেছ? বান্দা বলবে, অবশ্যই হে আমার রব। তিনি বলেন, তখন আল্লাহ বলবেন, তুমি কি ভেবেছিলে যে আমার সাথে তোমার সাক্ষাৎ হবে? বান্দা  বলবে, না। আল্লাহ বলবেন, তুমি তো আমাকে ভুলে গিয়েছেলে আজ আমিও তোমাকে ভুলে যাব।  

তারপর আল্লাহ তৃতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করে তাকেও অনুরূপ বলবেন, সে বলবে, হে আমার রব আমি তোমার ওপর, তোমার কিতাব ও রাসুলদের ওপর ঈমান এনেছি, সালাত আদায় করেছি, সিয়াম পালন করেছি, সদকা করেছি, সে তখন ইচ্ছামত আল্লাহ গুণাগুণ বর্ণনা করবে। (এসব শুনে) আল্লাহ বলবেন, দাঁড়াও, আমি তোমার বিপক্ষে আমার সাক্ষী উপস্থিত করছি। সে মনে মনে চিন্তা করবে, আমার বিপক্ষে এখানে আবার কে সাক্ষ্য দেবে, তখন তার মুখে কুলুপ এঁটে দেওয়া হবে।

তার রান, মাংস ও হাড্ডিকে বলা হবে, কথা বলো, ফলে তার রান, মাংস ও হাড্ডি তার আমলের বর্ণনা দেবে। এটা এ জন্যে যে, সে যেন আল্লাহর কাছে ওজর পেশ করতে না পারে। আর সে হচ্ছে মুনাফিক, তার ওপরই আল্লাহ অসন্তুষ্ট হবেন।’ (সহিহ বুখারি, হাদিস নং : ৬৫৭৩, সহিহ মুসলিম, হাদিস নং : ২৯৬৮)

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com