দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে স্থানীয় সুসঙ্গ সরকারি কলেজ মিলনায়তনে বিভিন্ন এলাকার আ‘লীগের কর্মীদের নিয়ে বাংলাদেশ জামায়েতে ইসলামীর আয়োজনে এক নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়েতে ইসলামীর মাঠ পর্যায়ে দায়িত্বশীল নেতাকর্মী এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে, বাংলাদেশ জামায়েতে ইসলামী দুর্গাপুর উপজেলা শাখার আমীর মাওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের
সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, জামায়েতে ইসলামী নেত্রকোনা ১ আসনের এমপি প্রার্থী অধ্যাপক আবুল হাসেম, দুর্গাপুর পৌর শাখার সভাপতি মো. হাবিবুর রহমান, জেলা মানবসম্পদ উন্নয়ন বিভাগের সভাপতি জহির উদ্দিন প্রমুখ।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কলেজর সিনিয়র এক প্রভাষক বলেন, এটি একটি সরকারি কলেজ। শনিবার সরকারি বন্ধের দিনে, কলেজ মিলনায়তনে একটি রাজনৈতিক দলকে সভা করতে দেয়ার অনুমোতি প্রিন্সিপাল দিতে পারেন না। আমি একজন সিনিয়র শিক্ষক হিসেবে অনুমোতি দেয়ার বিষয়টি শুনিনি।
নাম প্রকাশ না করার শর্তে আরেকজন প্রভাষক বলেন, কলেজ মিলনায়তনে একটি রাজনৈতিক দলের সভা করতে দেয়া এটাই ১ম দেখলাম। এ থেকেই বোঝা যায় কলেজের প্রিন্সিপাল কোন মতাদর্শী। যদি কোন রাজনৈতিক হানাহানি শুরু হয়, এর দায়ভার কি প্রিন্সিপাল নিতে পারবে ??
এনিয়ে জামায়েতে ইসলামী দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বলেন, যারা আওয়ালীগ করে তারা কি সবাই খারাপ ? যারা দলীয় কোন মুল্যায়ন পায়নি, ত্যাগি নেতা, যারা কোন অপকর্মের সাথে জড়িত নয়, তারা যদি আমাদের ডাকে আসে, তাহলে তো তাদের নিয়ে সভা করতেই পারি।
এ বিষয়ে কলেজ প্রিন্সিপাল রেদওয়ানুর রহমানের মুঠোফোনে কথা বললে তিনি সাংবাদিক পরিচয় জেনেই ব্যাস্ত আছি, এনিয়ে পরে কথা বলবো বলে মুঠোফোন রেখে দেন। পরবর্তিতে একাধিকবার ফোনে কল দিলেও তিনি আর ধরেননি।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা বলেন, সরকারি কলেজ মিলনায়তনে রাজনৈতিক দলের কোন সভা করার বিষয়টি আমার জানা নাই, এটা কলেজ কতৃপক্ষের বিষয়। তবে আইনশৃঙ্খলা অবনতির কোন বিষয় ঘটে থাকলে, উপজেলা প্রশাসন তাতে হস্তক্ষেপ করবে।
Leave a Reply