সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দুর্গাপুরে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার,তিন মাসের কারাদন্ড দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের লক্ষে হামলার অভিযোগ উঠেছে মৃত স্বামীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় মা ও মেয়েসহ কমপক্ষে চারজন আহত হয়েছেন। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ভুক্তভোগী পরিবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ তুলে ধরেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহতরা বর্তমানে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আহতরা হলেন, সাজেদা পারভীন (৪৩), তার মেয়ে জান্নাতুল নাহার কুসুম (১৪), সাজেদা পারভীনের বোন রুমেছা খাতুন (৫২) এবং রহিমা খাতুন (৫৪)।

ভুক্তভোগী সাজেদা পারভীন জানান, নিজের দুটি সন্তান জন্মের পর মারা যাওয়ায় তিনি একটি শিশুকে দত্তক নিয়ে লালন-পালন করছেন। ২০২২ সালের ২৯ সেপ্টেম্বর তার স্বামী আবুল কাসেম মারা যান। এরপর থেকেই তিনি স্বামীর পরিবারের সদস্যদের অবহেলা ও নির্যাতনের শিকার হন। স্বামীর মৃত্যুর পর তিনি বসতবাড়িতে বসবাস করে একটি দোকান পরিচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছিলেন।

তিনি অভিযোগ করেন, কিছুদিন পর থেকেই স্বামীর পরিবারের সদস্যরা তাকে বসতবাড়ি থেকে উচ্ছেদের পরিকল্পনা করতে থাকে। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ২২ মার্চ তার জীবিকার একমাত্র উৎস দোকানটি দখল করে নেয় তারা। পরে থানায় অভিযোগ করলে দোকানটি ফেরত পান তিনি।

এর জের ধরে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি সকালে দেবর আবুল হোসেন (৩৭), বাবুল মিয়া (৩৪) ও তার স্ত্রী উম্মে হানি (২৫), মামা শশুর আব্দুল করিম (৬০) ও তার স্ত্রী জুলেখা খাতুন (৫০) সহ কয়েকজন তার বসতবাড়িতে প্রবেশ করে গাছ কাটতে শুরু করেন। এ সময় সাজেদা পারভীন বাধা দিলে তাকে মারধর করা হয়। তাকে রক্ষা করতে গেলে দেশীয় দাঁড়ালো অস্ত্রের আঘাতে তার মেয়েসহ আরও তিনজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পরে ভুক্তভোগী পরিবার অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

সাজেদা পারভীন আরও অভিযোগ করেন, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযুক্তরা তার বসতঘর দখল নিয়ে ঘরের আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ঘটনাটি অত্যন্ত অমানবিক। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com