সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দুর্গাপুরে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার,তিন মাসের কারাদন্ড দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত

রিপোর্টারের নাম
  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, এবং ছাত্রদল দুর্গাপুর উপজেলা শাখার পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে চন্ডিগড় ইউনিয়নের শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত মোতাবেক চন্ডিগড় ইউনিয়ন ছাত্রদল, যুবদল এবং সেচ্ছাসেবক দলের বর্তমান কমিটি আজ (শনিবার) থেকে বিলুপ্ত করা হলো। একইসাথে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয় যে, বিলুপ্ত হওয়া এই কমিটিগুলোর কোনো নেতাকর্মী যদি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোনো প্রকার সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তার দায়ভার ছাত্রদল বা যুবদল বহন করবে না।

সংগঠন দুটির পক্ষ থেকে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে, যদি কেউ দলের নাম ব্যবহার করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে, তবে তাদের বিরুদ্ধে নিকটস্থ থানায় অভিযোগ দায়ের করতে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশৃঙ্খলাকারীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ছাত্রদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নিরঞ্জন দেবনাথ ও সদস্য সচিব আলমগীর হোসেন। অন্যদিকে যুবদলের বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম কাইয়ুম ও সদস্য সচিব মো. ইউসুফ খান।

অপরদিকে স্বেচ্ছাসেবক দল দুর্গাপুর উপজেলা শাখার আহ্বায়ক মীর্জা এস এ নজরুল ও সদস্য সচিব হিমেল সরকারের অনুমোদনে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয় অদ্য ১৪.০২.২০২৬ তারিখ থেকে ৩নং চন্ডিগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল কমিটি বিলুপ্ত করা হয়েছে। বিলুপ্ত কমিটির কোনো সদস্য ভবিষ্যতে তাদের পদবী ব্যবহার করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com