সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রমজান মাসে হাই স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ দুর্গাপুরে এক নারীর ঘরে থেকে গাঁজা উদ্ধার,তিন মাসের কারাদন্ড দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ বিএনপি’র ভূমিধ্বস বিজয়ে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছের কৃতজ্ঞতা প্রকাশ তরুণ-নারী-প্রান্তিক ভোটে বড় ব্যবধান, ৩১ দফার অঙ্গীকারে নতুন বার্তা দুর্গাপুরে ছাত্রদল, যুবদলও সেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটি বিলুপ্ত নতুন সরকারের শপথ পড়াবেন কে? নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যাচ্ছে বিএনপি নেত্রকোনায় সরকারি ফলাফল গ্রহণ করলেন, ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

এই মাত্র পাওয়া

নির্বাচন ঘিরে কাল থেকে মাঠে থাকবেন ২০০ আন্তর্জাতিক পর্যবেক্ষক

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৪ পঠিত

দিগন্ত ডেক্স : ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য রাষ্ট্র, কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে আগত মোট ২০০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পূর্ণ প্রস্তুতি নিয়ে নির্বাচনের মাঠে থাকবেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) ইউরোপীয় ইউ‌নিয়ন ইলেকশন অবজারবেশন মিশন বাংলা‌দেশ ২০২৬ এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানা‌নো হয়, বর্তমানে সব স্বল্পমেয়াদি পর্যবেক্ষককে নির্বাচনের দিনের কার্যক্রম, ভোট গণনা এবং ফলাফলের তালিকা কিভাবে পর্যবেক্ষণ করতে হবে সে সম্পর্কে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আগামীকাল সারা দেশে সব পর্যবেক্ষক মোতায়েন করা হবে।

ইউরোপ থেকে ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক এসেছেন। এ ছাড়া ইইউ কূটনৈতিক মিশন ও সহযোগী দেশগুলো থেকে আরো ৩৫ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক যুক্ত হওয়ায় ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষণের পরিধি আরো বেড়েছে। ১১ জন বিশ্লেষকের একটি মূল দল গত বছরের ডিসেম্বর থেকে দেশজুড়ে অবস্থান করছে। পাশাপাশি, জানুয়ারির মাঝামাঝি থেকে দেশের ৬৪টি জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

নির্বাচনের দিন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষকরা দেশের শহর ও গ্রামের বিভিন্ন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটদান প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল তৈরির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করবেন। ১৪ ফেব্রুয়ারি প্রধান পর্যবেক্ষক ইভার ইজাবস ঢাকায় সংবাদ সম্মেলনে মিশনের প্রাথমিক ফলাফল উপস্থাপন করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com