দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিশিষ্ট ব্যবসায়ী, অত্র এলাকার কৃতি সন্তান, উচ্চ শিক্ষিত, গরীব ও মেহনতি মানুষের বন্ধু, নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের জাতীয় সমাজতান্ত্রীক দল মনোনীত প্রার্থী, ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। শনিবার (০৭ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গাপুর ও কলামাকান্দা উপজেলার বিভিন্ন হাটবাজারে সাধারণ ভোটারদের সাথে কুশল বিনিময় করেন তিনি।
ঝাঞ্জাইল বাজারে ভোটারদের উদ্দ্যেশ্য ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন বলেন, বিগত ৫৫বছর যারা ক্ষমতায় ছিলো তারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিল, মানুষের মুক্তির চিন্তা করার সময় তাদের ছিলো না। ব্যবসায়ী সিন্ডিকেট ও ধারাবাহিক দুর্নীতিতে সাধারণ মানুষ সর্বশান্ত। আসুন শোষণমুক্ত সমাজ গঠনে পরিবর্তন আনি। তাই পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়তে তারা মার্কায় ভোট দেয়ার আহবান জানান, এসময় ভোটারগণ তারা প্রতিকে ভোট দেয়ার শপথ নেন।
তিনি আরো বলেন, বাংলাদেশ একটি কৃষিনির্ভর দেশ। বিগত সরকার গুলোর অনিয়ম ও দুর্নীতির কারণে কৃষি-শিল্প ধ্বংস হয়েছে। কোটি কোটি মানুষ আজ কর্মহীন। দেশের অর্থনৈতিক প্রবাহ গতিশীল হয়নি। হতদরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের কথা কেউ ভাবেনি। দেশকে নতুন করে সাজানোর সময় এসেছে। আসুন দেশের স্বার্থে সকলে মিলে তারা মার্কায় ভোট দিয়ে ঘুনেধরা সমাজ বদলানো শপথ নেই। দেশের মানুষ বাঁচলে, দেশ বাঁচবে, আমি চাই দেশের মানুষে মৌলিক চাহিদার উন্নয়ন। সেই উন্নয়নের লক্ষে জাতীয় সমাজতান্ত্রীক দলের প্রতিক তারা মার্কায় দলমত নির্বিশেষে আপনারা ভোট দিন।
ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন চাই। জনগণের ভোটে যে নির্বাচিত হবে তাকেই আমরা স্বাগত জানাব, কিন্তু নির্বাচনের নামে প্রহসন হলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। নেত্রকোনা- ১ আসনের সার্বিক উন্নয়ন তথা উন্নত নগরায়ন, সন্ত্রাস ও মাদক নির্মুল, চিকিৎসা ব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থার উন্নয়ন, এবং দুর্গাপুরে অনার্স কোর্স চালুকরণ, আদিবাসী সম্প্রদায়ের জীবন-মান উন্নয়নে নানা প্রকল্পগ্রহন সহ গণমুখী রাজনীতির মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের প্রত্যয় ব্যক্ত করেন ইঞ্জি: মো. বেলাল।
মহান আল্লাহ্ আমায় যে সম্পদ দিয়েছেন, সারাজীবন বসে খেলেও আমার কোন কমতি হবে না। আমি এমপি নির্বাচিত হতে চাই শুধু আপনাদের সেবা করার জন্য। আপনাদের অধিকার নিয়ে কথা বলার জন্য। আমার কোম্পানীতে শত শত মানুষ কাজ করে, আমি বহ দেশ ভ্রমন করেছি, আমার কোন লোভ নাই, আপনাদের কাছে অনুরোধ, যোগ্য প্রার্থীকে এমপি নির্বাচিত করে, এলাকার উন্নয়নে সহায়তা করুন।
Leave a Reply