মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

ডেপুটি স্পীকারের উদ্দ্যেগ, অসহায় পরিবারে অটোরিকশা প্রদান

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৩ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে আবারো দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা – ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। ০৯ (জুন) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব চত্বরে দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের উপস্থিতে অসহায় আবুল কাশেমের হাতে ১টি নতুন অটোরিকশার চাবি তুলে দেয়া হয়।

অটোরিকশা গ্রহন কালে আবুল কাশেম জানান, দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের শাখাইয়া গ্রামে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন তিনি। হঠাৎ যেনো আবুল কাশেমের সংসারে নেমে আসে কালো মেঘের ছাঁয়া। হঠাৎ জানতে পারেন ওনার বড় ছেলে জামিরুল ইসলাম (২২) আক্রান্ত হয় দুরারোগ্যব্যাধি ক্যান্সারে। দীর্ঘ ৩ বছর চিকিৎসা করাতে জমানো টাকা শেষ করে ইতোমধ্যে জমি-বাড়িও বিক্রি করে ফেলেছেন তিনি। পরে সর্বশান্ত হয়ে আবুল কাশেম তার ছেলের অসুস্থতা এবং পিতা হিসেবে ছেলের চিকিৎসা না করাতে পারার অসহায়ত্বের কথা তুলে ধরেন ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামালের কাছে। আবুল কাশেমের কথা শুনে তার ছেলে জামিরুল এর চিকিৎসার দায়িত্ব নেন ব্যারিস্টার কায়সার কামাল।

পরবর্তিতে চিকিৎসা শুরুর প্রাক্কালেই মৃত্যুর কোলে ঢলে পরেন জামিরুল ইসলাম। হঠাৎ মৃত্যুর সংবাদে আবুল কাশেমের পরিবারের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে আসে। দাফন-কাফন শেষে সংসারের অন্যান্য সদস্যদের নিয়ে দু‘মুঠো ভাত খাবেন তার কোন উপায় ছিলোনা তার। মৃত্যুর খবর শুনেই ব্যারিস্টার কায়সার কামাল বলেছিলেন এই পরিবারের ভরণ-পোষনের দায়িত্ব নিবেন তিনি। এরই প্রেক্ষিতে আবুল কাশেমের হাতে আজ তুলে দেয়া হলো একটি নতুন অটোরিকশা।

এ সময় পৌর বিএনপি‘র সভাপতি আতাউর রহমান ফরিদ বলেন, মানুষ মানুষের জন্য, জবিন জবিনের জন্য, এই প্রতিপাদ্যে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল যেভাবে মানবিক কাজ গুলো করে যাচ্ছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখেন। নিজ অর্থায়নে তিনি সমাজের অসচ্ছল, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, শিক্ষাক্ষেত্রে আর্থিক অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা, অসুস্থ ও দুর্ঘটনাগ্রস্ত মানুষের চিকিৎসা সহায়তা, অসহায়দের ঘর বিতরণ করে সামাজিক কর্মকান্ড এবং সাধারণ মানুষের যে আস্থা অর্জন করেছেন তা আর কোন সংসদ সদস্যইা করতে পারেননি।

এছাড়া সমাজে মানবিক চেতনা ছড়িয়ে দেওয়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে মাননীয় ডেপুটি স্পীকার এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান উপজেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার। পরে আবুল কাশেমের পরিবারের হাতে একটি নতুন অটোরিকশার চাবি তুলে দেয়া হয়। এসময় কুল্লাগড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com