মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ ঝড়ের শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্কসংকেত বহাল হার্টে ছিদ্র আদিবাসী শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন : ডেপুটি স্পিকার গোসলে নেমে একসঙ্গে ৪ মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত জুলাই শহিদ দিবস উপলক্ষে দুর্গাপুরে আলোচনা সভা তাহিরপুরে যুবলীগ নেতার ভাই শীর্ষ ইয়াবা ডিলার সোহাগ দুই সহযোগি সহ গ্রেফতার ব্যক্তিগত বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি : শিক্ষামন্ত্রী দুর্গাপুরকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চাই : মেয়র প্রার্থী আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার

দুর্গাপুরে কৃষক-ক্ষেতমজুরদের বিক্ষোভ সমাবেশ, প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭৮ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে কৃষক-ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ জুন ২০২৬) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসুচী অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে হাওরসহ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর ও বর্গাচাষীদের আপদকালীন সহায়তা প্রদান, কৃষি ঋণ মওকুফ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ প্রদান, খুন-ধর্ষণ বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।

এসময় ক্ষেতমজুর সমিতির সহকারি সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায়, অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত হলেও দীর্ঘদিনের নীতিগত অবহেলায় কৃষক ও ক্ষেতমজুররা বঞ্চিত। তারা অভিযোগ করেন, কৃষির সংকট দূর না করে দেশকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব নয়। আসন্ন বাজেটে কৃষি খাতে ৪০ শতাংশ বরাদ্দ, ধানসহ সকল কৃষিপণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, ১০ টাকায় ওএমএস চাল বিতরণ, সারা বছর টিসিবি কার্যক্রম চালু রাখার দাবি জানান।

এছাড়া কৃষিঋণ মওকুফ, বিনাসুদে সহজ শর্তে ঋণ প্রদান, এনজিও ঋণের হয়রানি বন্ধ, ইউনিয়ন পর্যায়ে খাদ্য গুদাম ও জেলায় হিমাগার নির্মাণ, কৃষিপণ্য ক্রয়ে সরকারি উদ্যোগ বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। ক্ষেতমজুরদের সারা বছর কাজের নিশ্চয়তা, ১২০ দিনের কর্মসৃজন কর্মসূচি চালু, বয়স্ক ও বিধবা ভাতা বাড়িয়ে ৫ হাজার টাকা করা, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে এমবিবিএস চিকিৎসক নিয়োগ ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে।
বক্তারা সরকারি বিভিন্ন দপ্তরে দুর্নীতি ও হয়রানি বন্ধ, ভূমিহীনদের মাঝে খাস জমি বিতরণ, পল্লী বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে বিল বন্ধ, নদীভাঙন ও বন্যা সমস্যার স্থায়ী সমাধান এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা স্থাপনের দাবিও জানান।

সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষক ও ক্ষেতমজুররা চরম ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান, কৃষিঋণ মওকুফ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দেশে খুন-ধর্ষণসহ সামাজিক অপরাধ দমন এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিও জানান তারা।

সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com