শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

প্রাথমিকের ছুটির তালিকা সংশোধন, বছরে ছুটি যত দিন

রিপোর্টারের নাম
  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ পঠিত

দিগন্ত ডেক্স : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে যুগ্মসচিব রেবেকা সুলতানার সই করা এক প্রজ্ঞাপনে এই সংশোধিত তালিকা অনুমোদন দেওয়া হয়।

নতুন এ তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতীত বছরে মোট ৬৭ দিন ছুটি থাকবে। এর মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে সবচেয়ে দীর্ঘ ছুটি।

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই ছুটি চলবে ২৬ মার্চ পর্যন্ত অর্থাৎ টানা ২৬ দিন (শুক্র-শনিসহ ৩৬) শিক্ষার্থীরা অবকাশ যাপন করবে। প্রজ্ঞাপনের নির্দেশনায় বলা হয়, শিক্ষাবর্ষ ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ খ্রি. পর্যন্ত। সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) ব্যতীত বছরে মোট ছুটি থাকবে ৬৭ দিন। কোনো সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে বিদ্যালয় ছুটি দেওয়া যাবে না এবং সংবর্ধনা/পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না।

সংবর্ধিত/পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না।

এতে আরো বলা হয়, ছুটিকালীন অনুষ্ঠেয় ভর্তি কার্যক্রম সম্পাদন ও অন্যান্য পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রয়োজনে বিদ্যালয় খোলা রাখতে হবে। প্রধান শিক্ষকের সংরক্ষিত ছুটি থানা/উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের অনুমোদনক্রমে ভোগ করতে হবে। জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যথা: ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে।

প্রজ্ঞাপনের সূচি অনুযায়ী, প্রথম প্রান্তিক মূল্যায়ন ৫ মে থেকে ১৭ মে, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন ১৭ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় প্রান্তিক মূল্যায়ন ১ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ৩১ ডিসেম্বর বার্ষিক ফলাফল প্রকাশ করা হবে।

এছাড়া, বছরের অন্যান্য দীর্ঘ ছুটির মধ্যে পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন এবং দুর্গাপূজা উপলক্ষে ১৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ৫ দিন ছুটি থাকবে। বছরের শেষে যিশুখ্রিষ্টের জন্মদিন ও শীতকালীন অবকাশের জন্য ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মাঘী পূর্ণিমা, শবে বরাত, বাংলা নববর্ষ, জুলাই গণঅভ্যুত্থান দিবস ও বিজয় দিবসসহ অন্যান্য ধর্মীয় ও জাতীয় দিবসেও সাধারণ ছুটি কার্যকর থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com