বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

গুজব–প্রচারণার জবাবে অবস্থান স্পষ্ট করলেন ইসলামী আন্দোলনের প্রার্থী : আবদুল মান্নান

রিপোর্টারের নাম
  • আপডেট : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৭ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনা-১ আসনে (কলমাকান্দা – দুর্গাপুর) ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা)–এর মনোনীত প্রার্থী আবদুল মান্নান তাকে ঘিরে ছড়ানো নানা গুজব ও অপপ্রচারের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, তাকে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো নতুন কিছু নয় এবং এটিকে তিনি রাজনীতিরই অংশ হিসেবে দেখেন। তবে দুঃখজনকভাবে তার ঘনিষ্ঠ কিছু মানুষও এসব গুজবে কান দিচ্ছেন-এ কারণেই বিষয়টি পরিষ্কার করা জরুরি মনে করেছেন তিনি।

আবদুল মান্নান বলেন, “আমার যখন কিছু বলার প্রয়োজন হয়, আমি সরাসরি বলি। গোপনে কিছু করার মানসিকতা আমার নেই। আমি কোনো দলে যোগদান করেছি এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।”

তিনি আরও বলেন, সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা জিয়া উদ্দিন হাফিজাহুল্লাহর কাছে পরামর্শ গ্রহণ করাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও বিভ্রান্তিকর।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, মানুষ হিসেবে ভুল হতে পারে এবং ভুল হলে তা স্বীকার করে ক্ষমা চাইতে তিনি কখনো পিছপা নন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি ও আদর্শ থেকে একচুলও সরে আসার প্রশ্ন নেই। এ বিষয়ে কোনো আপস করবেন না বলেও তিনি স্পষ্ট করেন।

স্ট্যাটাসে তিনি আরও উল্লেখ করেন, “এই ঘটনায় আমি কোনো ভুল করিনি, তাই ক্ষমা চাওয়ারও প্রয়োজন দেখি না। আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথেই আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

শেষে তিনি গুজব ও মিথ্যা প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, সত্য ও ন্যায়–ইনসাফের পথেই দ্বীন প্রতিষ্ঠা সম্ভব।

ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চান। তিনি বলেন, “মানুষ কী বলল তা বড় কথা নয়। আল্লাহ তায়ালার সন্তুষ্টি

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com