বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

কলমাকান্দায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ২১৬ পঠিত

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভাড়া বাসার একটি কক্ষের পেছনের দরজা থেকে মনির মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মনির মিয়া কলমাকান্দা সদরের পশ্চিম বাজার ড্রেইন পাড় এলাকার বাসিন্দা এবং মৃত আব্দুস সালামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ জানুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পুরাতন যন্ত্রপাতি টোকানোর কথা বলে বাড়ি থেকে বের হন মনির মিয়া। এরপর তিনি আর বাড়িতে ফিরে না আসায় স্বজনরা তার খোঁজখবর নিতে থাকেন।

ঘটনাস্থল সূত্রে আরও জানা যায়, নিহত মনির মিয়া যে বাসায় থাকতেন সেটি কলমাকান্দা থানাধীন চানপুর রোডে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দক্ষিণ পাশে অবস্থিত। ওই বাসার ভাড়াটিয়া সোমা রানী দেবনাথ গত ২০ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আটপাড়া থানাধীন শুনই এলাকায় একটি বিয়ে বাড়িতে রান্নার কাজের জন্য ঘরে তালা দিয়ে চলে যান।

পরবর্তীতে ২৭ জানুয়ারি দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে সোমা রানী দেবনাথ নিজ বাসায় ফিরে তালা খুলে ঘরের পেছনের দরজার কাছে গিয়ে দেখতে পান, দুই পাল্লাযুক্ত কাঠের দরজার ফাঁক দিয়ে মনির মিয়ার মাথা ঘরের ভেতরে ঢোকানো অবস্থায় রয়েছে এবং তার দেহের বাকি অংশ বাহিরে ঝুলে আছে। এ সময় তার চিৎকারে আশপাশের দোকানদার ও স্থানীয় লোকজন ছুটে এসে দরজা খুলে মরদেহটি উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com