শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুর ও কলমাকান্দা সীমান্তে বিজিবির টহল জোরদার

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৬ পঠিত


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। শনিবার (১৩ ডিসেম্বর) রাত ৮.০০ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

বিজিবির অধিনায়ক জানান, নেত্রকোনা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সীমান্তে যে কোন প্রকার পারাপার বন্ধ করতে নি:ছিদ্র টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

টহল জোরদারের কারণ উল্লেখ করে বিজিবি অধিনায়ক এস এম কামরুজ্জামান জানান, ১২ ডিসেম্বর (শুক্রবার) ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক উসমান হাদির ওপর গুলিবর্ষণকারী আততায়ী, যাতে সীমান্ত দিয়ে দেশ থেকে পালিয়ে যেতে না পারে, সেজন্য গতকাল গভীর রাত থেকে সীমান্তে সকল এন্ট্রি পয়েন্টে বিজিবি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিশেষ টহলের মাধ্যমে সীমান্তে সকল চলাচল বন্ধে বিজিবি তৎপর রয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী, চালক ও সীমান্তে বসবাসকারী জনগণকে সম্পৃক্ত করে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে বলে জানান বিজিবির ঊর্ধ্বতন এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com