শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ পঠিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় ইটবোঝাই একটি লরির চাপায় রোকেয়া আক্তার (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে কলমাকান্দা থানাধীন কলমাকান্দা ইউনিয়নের পূর্ব বাজারে শাহাবাজ মিয়ার দোকানের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রোকেয়া আক্তার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা। তিনি আব্দুল জব্বারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত রোকেয়া আক্তার তার মেয়ে সাদিয়া আক্তার (১২) যিনি ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করেন তাকে ঢাকা থেকে বাড়িতে নিয়ে আসার পথে রেন্টিতলা মোড় থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে ওঠেন। মোটরসাইকেলটি রংছাতি ইউনিয়নের রামনাথপুরের দিকে যাচ্ছিল।

পূর্ব বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি রেজিস্ট্রেশনবিহীন লরি এলে মোটরসাইকেলটি সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় রোকেয়া আক্তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং লরির নিচে চাপা পড়েন। লরিটি তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com