দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : দীর্ঘদিন অবহেলিত মাদরাসা শিক্ষার ভিত্তি ইবতেদায়ির প্রতি বিশেষ নজর দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। বিগত দিনে বহুবার দাবি-দাওয়া করেও যেসব বিষয় আমলে নেয়নি বিগত সরকারের মন্ত্রী-সচিবরা। এবার সেসব সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। এরই লক্ষে নানা বিষয় নিয়ে নেত্রকোনার দুর্গাপুরে শিক্ষকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজা আফসানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো, মিজানুর রহমান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান, অধ্যক্ষ আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. এমদাদুল হক, শিক্ষক মোহাম্মদ আলী ও মো. নিজাম উদ্দিন প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, ইবতেদায়ি অনেক মাদরাসা বন্ধ হয়ে গেছে। এগুলোকে বাঁচানো দরকার, নয়তো সমাজ থেকে নৈতিক শিক্ষা হারিয়ে যাবে। এখনো দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ের চাকুরীতে আসীন কর্মকর্তাদের অনেকেই মাদরাসায় পড়াশোনা করেছেন। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো ধাপে ধাপে এমপিওভুক্ত করার কাজ চলমান রয়েছে। এতে প্রয়োজনীয় কাগজপত্র তৈরী সহ অন্যান্য কাজ গুলো সমাধান করতে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে জানান কর্মকর্তাগণ।
Leave a Reply