শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

এই মাত্র পাওয়া

দুর্গাপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

রিপোর্টারের নাম
  • আপডেট : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ পঠিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা ও পৌর বিএনপি ও তার সহযোগী সংগঠনের আয়োজনে এক দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০২ ডিসেম্বর) বাদ আসর পৌরশহরের দলীয় কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, আলহাজ্ব মাওলানা ওয়ালি উল্লাহ্।

দোয়া পুর্ব আলোচনায় বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঢাকায় এভারকেয়ার হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উনার শারীরিক অবস্থা এখনো শঙ্কটাপন্ন। ইতোমধ্যে বিজয় দিবসের দলীয় সকল কার্যক্রম স্থগিতের নোটিশ দেয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা, গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক সহাবস্থানের স্বার্থে আমাদের নেত্রীর সুস্থতা অত্যন্ত জরুরি। আসুন আমরা সবাই, বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য মহান আল্লাহর কাছে বেশি বেশি দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করি। মহান আল্লাহ যেনো, আমাদের নেত্রীকে সম্পূর্ণ সুস্থতা দান করেন এবং আগামী দিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার তাওফীক দেন।

এসময় অন্যদের মাঝে, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সহ:সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ এডভোকেট এম এ জিন্নাহ্, সহ:সভাপতি এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দীন মাস্টার সহ পৌর বিএনপি, উপজেলা যুবদল, পৌর যুবদল, উপজেলা ও পৌর ছাত্রদল, শ্রমীক দল সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ এবং স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন।

অপরদিকে দুর্গাপুর উপজেলা মটরযান কর্মচারী ইউনিয়নের আয়োজনে, উত্রাইল বাজার জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য দোয়া ও মিলাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: সুমন মিয়া, কার্যকরী সভাপতি ও পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, মো: আলিউল আজিম সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতাকর্মীগণ এবং উত্রাইল বাজারের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর
© All rights reserved © 2023 digantabangla24.com